ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জানাযার ছালাত আদায়ে ভূলসমূহ

‘জানাযা’-শব্দটির অর্থ হলো একজন মৃত ব্যক্তিকে কবরস্থ করার পূর্ব মুহুর্ত১। আর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে ইসলামের একমাত্র আয়োজন হলো জানাযার ছালাত । যা মাইয়েতের জন্য একমাত্র দো‘আর অনুষ্ঠান এবং যা ব্যতীত মুসলমানদের জন্য পৃথক কোন দো‘আর অনুষ্ঠান ইসলামী শরী‘আতে নেই। যা রাসূলুল্লাহ (ছা.) তাঁর মসজিদের বাইরের নিদিষ্ট স্থানে অধিকাংশ সময়ে পড়াতেন (ফিক্বহুস সুন্নাহ, ১/২৮২)। তবে প্রয়োজনে মসজিদেও জানাযা পড়ানো জায়েয আছে। সুহায়েল বিন বায়যা (রা.) ও তার ভাইয়ের জানাযা রাসূল (ছা.) মসজিদের মধ্যে পড়েছেন (মুসলিম, মিশকাত, হাদীস নং.: ১৬৫৬)। হযরত আবুবকর ও ওমর (রা.)-এর জানাযা মসজিদের মধ্যে হয়েছিল (বায়হাক্বী ৪/৫২)২।

জানাযার ছালাত আদায়ের ফজিলত অফুরন্ত। রাসূলুল্লাহ (ছা.) এরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও ছওয়াবের আশায় কোন জানাযায় শরীক হ‘ল এবং দাফন শেষে ফিরে এলো, সে ব্যক্তি দুই ‘ক্বীরাত’ সমপরিমাণ নেকী পেল। প্রতি ‘ক্বীরাত’ ওহোদ পাহাড়ের সমতুল্য। আর যে ব্যক্তি কেবলমাত্র জানাযা পড়ে ফিরে এলো, সে এক ‘ক্বীরাত’ পরিমাণ নেকী পেল (বুখারী, হাদীস নং. : ৪৭, মিশকাত, হাদীস নং. : ১৬৫১)৩। সুতরাং পরিচিত অপিরিচিত মৃতের জানাযার ছালাতে অংশগ্রহণ আমাদের জন্য অবশ্য পালনীয়। তবে এই জানাযার ছালাত আদায় করতে গিয়ে আমরা এমন কিছু করি যা পবিত্র কুরআন কারীম এবং সহীহ হাদীসে খুঁজে পাওয়া যায়না। এমন কিছু বিষয় নিয়ে নিম্নে আলোচনা করা হলো।

১. উপস্থিত মুসল্লিদের নিকট মৃত ব্যক্তি ভালো ছিলেন মর্মে স্বীকারোক্তি নেয়াঃ
এটা সম্মানিত ইমামগণ করে থাকেন যে, জানাযার ছালাতের পূর্বে মৃত ব্যক্তি কেমন ছিলেন বা ভালো ছিলেন মর্মে স্বীকারোক্তি নেয়া। মূলত লাশকে সামনে রেখে নবী করীম (ছা.) এমনটি করেছেন এমন কোন প্রমান খুঁজে পাওয়া যায় না। ওমর (রা.) বলেন, রাসূল (ছা.) বলেছেন, যে কোন মুসলমানের পক্ষে চারজন ভাল বলে সাক্ষ্য দিলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।

তিনি আরো বলেন, আমরা বললাম তিন জন সাক্ষ্য দিলে? তখন নবী (ছা.) বললেন, তিন জন সাক্ষ্য দিলেও জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বললাম দুইজন সাক্ষ্য দিলে? রাসূল (ছা.) বললেন, দুইজন সাক্ষ্য দিলেও জান্নাতে প্রবেশ করাবেন। ওমর (রা.) বলেন, আমরা একজনের সাক্ষীর কথা বলিনি (ছহীহ বুখারী, হাদীস নং. : ১৩৬৮, মিশকাত, হাদীস নং. : ১৬৬৩)।

মৃত ব্যক্তি সম্পর্কে ভালো বলাটা আমাদের জন্য শ্রেয়। কিন্তু লাশকে সামনে রেখে জনগণের নিকট থেকে স্বীকারোক্তি নিতে হবে উপরি-উক্ত হাদীসুগলো দ্বারা একথা প্রমান করে না বিধায় একাজ থেকে বিরত থাকাই আমাদের জন্য শ্রেয়৪।

মহান আল্লাহ তাআলা আমাদের সত্য এবং সঠিকটি জানার এবং তা আমল করার তৌফিক দান করুন। আমীন। (-চলবে)

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

জানাযার ছালাত আদায়ে ভূলসমূহ

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
মো. বাকী বিল্লাহ খান পলাশঃ :