ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জাতীয় ভোক্তা সংরক্ষণ ‌ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকার জরিমানা করা হয়।
আজ সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর  নির্দেশনায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ মহোদয়ের পরামর্শক্রমে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ে সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ এর  নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের অধীন দুর্গাপুর পানপাড়া কাচারির টেক গ্রামে অবস্হিত মেসার্স কালাম মিষ্টান্ন ভান্ডার নামক প্রতিষ্ঠানে কথিত বগুড়ার দই প্রস্তুত, মজুদ ও বিক্রয় কারখানায় অভিযানিক বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় উক্ত কারখানায় খাদ্য পণ্যে বিষাক্ত ক্যামিকেল মিশ্রণ, ওজনে কারচুপি সহ অনেক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারায় দশ হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়। ইতি পূর্বে কাচারির টেক বাজারে নিজাম হোটেল এর মালিককে ফ্রিজে বাসি-পচাঁ খাবার সংরক্ষণ করে অবৈধ ভাবে ব্যাবসা করায় উক্ত আইনে এক হাজার টাকা,সর্বমোট এগারো হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
প্রচলিত এই বাজার তদর কি কার্যক্রম পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর  মোঃ বজলুর রশীদ খান। একই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারিতি দায়িত্ত্ব পালন করেন জেলা পুলিশ প্রশাসনের একটি টিম।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী

error: Content is protected !!

জাতীয় ভোক্তা সংরক্ষণ ‌ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা আদায়

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :