ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছেঃ -নার্গিস বেগম

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। একতাবদ্ধ হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোন অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টায় ঘোপ নওয়াপাড়া রোড মাহমুদুর রহমান স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ৩ নং ওয়ার্ড নগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার।

–

সমাবেশে প্রধান অতিথি নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝেছিলেন নারীদের শিক্ষা বিস্তার লাভ করতে না পারলে জাতির মুক্তি নেই। এ কারনে নারীদের উন্নয়নে জিয়াউর রহমান জাতীয় মহিলা সংস্থা, নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি সহ নানাবিধ কর্মক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন। যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে সহজতর হয়েছিল। সে সময় ঘূর্ণায়মান ঋণের ব্যবস্থার কারণে দ্রুত নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছিল।

–

প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাতাসে আমরা এখন নিঃশ্বাস নিতে পারছি। এজন্য যে প্রানান্তকর চেষ্টা হয়েছে তার একক কোন কৃতিত্ব কারো নেই। মাঠে ময়দানে একজন পুরুষ যেভাবে শারীরিক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছে সেই পুরুষদেরকে রাতের আঁধারে শক্তি যুগিয়েছে একজন নারী। ফলে কোন অবস্থাতেই আমাদের মা-বোনেদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা প্রয়োজন তা নিশ্চিত করবে।

–

বিএনপি নেতা অমিত দৃঢ়তার সাথে বলেন বলেন, বিগত ১৬ বছর নিরবচ্ছিন্নভাবে একমাত্র বিএনপি আন্দোলন, সংগ্রাম- লড়াই করে চলেছে। কোন রক্তচক্ষুর কাছে আপোষ করেনি। কৌশল করেনি। পরিচয় গোপন করেনি। আর যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেছে, কৌশল করে চলেছে তাদেরকে মানুষ চিহ্নিত করেছে। এজন্য তাদের থেকে আমাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।

–

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সহ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছেঃ -নার্গিস বেগম

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :