জয়পুরহাটের কালাইয়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন জামায়াতের আয়োজনে ২৫ অক্টোবর শুক্রবার বিকালে পুনট বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আজিজুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী এবং জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রউফ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুনছুর রহমান, উপজেলা সেক্রেটারী প্রভাষক আব্দুল আলীম, অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম, উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোঃ মোজাফ্ফর হোসেন এবং যুববিভাগের সভাপতি মাজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুনুল ইসলাম মানিক।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি 





















