ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জমি বিরোধে কলেজছাত্রীসহ একই পরিবারের ছয় নারীকে পিটিয়ে আহত

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্রীসহ একই পরিবারের ছয়জন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

–

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর রোববার (১৫ জুন) আহতদের একজন, জোসনা বেগম, নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

–

অভিযোগ থেকে জানা গেছে, মাদারঘোনা গ্রামের রাজু হাওলাদার, মিনারা বেগম, মোঃ রঞ্জু, রিয়াদ খান, রিফাত খান, মন্নান খান ও মাসুদ খান ওই পরিবারের বসতঘরে প্রবেশ করে হামলা চালায়। একপর্যায়ে বাধা দিলে তারা নারী সদস্যদের পিটিয়ে আহত করে।

–

আহতদের মধ্যে তিনজন কলেজছাত্রীও রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

–

আহত জোসনা বেগম বলেন,মাদারঘোনা মৌজার ৩৬০ নং খতিয়ানের ৪১৬, ৪১৭, ৪১৮, ৪১৯, ৪২০ ও ৪২১ দাগের মধ্যে ৮৯ শতক জমির মধ্যে আমার বাবা ১২ শতাংশ জমি ক্রয় করেন। আমরা দীর্ঘদিন ধরে সেই জমিতে বসবাস করছি।

–

তিনি আরও বলেন,ভাগবণ্টন নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ১০ জুন সকালে সালিশি বৈঠক বসলে অভিযুক্তরা সালিশদারদেরও মারধরের চেষ্টা করে। একপর্যায়ে তারা চলে গেলে আমাদের ঘরে প্রবেশ করে গালিগালাজ শুরু করে এবং পরে হামলা চালায়। ঘরে কোনো পুরুষ না থাকায় তারা আমাদের ওপরই চড়াও হয়।

–

অভিযুক্তদের মধ্যে মন্নান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা তাদের মারধর করিনি।

–

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আশরাফ আলী বলেন,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জমি বিরোধে কলেজছাত্রীসহ একই পরিবারের ছয় নারীকে পিটিয়ে আহত

আপডেট টাইম : ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :