দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
৩২৫
বার পঠিত
জনসমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় -হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না, কিন্তু বিএনপি করেছিল। তাই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শুক্রবার ২২ জুলাই সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, অধিক গ্রহণযোগ্যের জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেওয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এ নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়। তিনি আরও বলেন, এ নিয়ে আমি কোনো সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনো দেড় বছর বাকি আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক। আরও পড়ুনঃ পায়রা মিডিয়া কাজ করবে মানব কল্যাণে -রিয়াজ হোসেন এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না, কিন্তু বিএনপি করেছিল। তাই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।
শুক্রবার ২২ জুলাই সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, অধিক গ্রহণযোগ্যের জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেওয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এ নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।
তিনি আরও বলেন, এ নিয়ে আমি কোনো সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনো দেড় বছর বাকি আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক।
এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকে।