দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
১২৯
বার পঠিত
চুয়াডাঙ্গায় ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হুমায়ন আহমেদঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার সার্কিট হাউজের অদূরবর্তী স্থান থেকে রফিকুল (৩৬) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই রফিকুল সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একটি কুঁড়ে ঘরে একাই বসবাস করতেন। আজ সকালে ভাবী তাকে দেখতে এসে ঘরের ভিতরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীতুল্লাহ বলেন, “এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড — ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত...
হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার সার্কিট হাউজের অদূরবর্তী স্থান থেকে রফিকুল (৩৬) নামের এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই রফিকুল সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একটি কুঁড়ে ঘরে একাই বসবাস করতেন। আজ সকালে ভাবী তাকে দেখতে এসে ঘরের ভিতরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীতুল্লাহ বলেন, “এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড — ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”