ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চালু হচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৩৬ বার পঠিত

দেশে প্রথমবারের মত চালু হতে যাচ্ছে সেন্টার বেইসড ৭৫০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধীনে চালু হতে যাওয়া এই হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কিয়াম সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালন ও বিবিধ বিষয়ে একটি মত বিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আগামী মাসের মধ্যে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। রোগীদের সেবার স্বার্থে যা যা করণীয় হাসপাতাল প্রশাসন তাই করবে। হাসপাতাল পরিচালনা নির্বিঘ্ন রাখতে দক্ষ জনবল নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ অফিসের টেবিলের ওপর ঘুমিয়ে সময় কাটান সহকারী স্টেশনমাস্টার

শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবার জন্য ইতিমধ্যে এই হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স, কর্মকর্তা কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। অনেকে প্রশিক্ষণরত অবস্থায় আছেন। এর বাইরেও বিদেশি দক্ষ জনবল এখানে নিয়োগ করা যায় কিনা সে বিষয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে।’

সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপকেরা সুপার স্পেশালাইজড এ হাসপাতাল পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন সুপারিশ করেন। বিশেষজ্ঞদের এ সুপারিশ বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

চালু হচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
ডেস্ক রিপোর্ট :