ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরে হামলা,মারপিট ও ঘরবাড়ি ভাঙ্চুরের অভিযোগ

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল মৌজায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ,হামলা,মারপিট ও বাড়িঘর ভাঙ্চুরের ঘটনা ঘটেছে।এনিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ও বিকেলে। এ ঘটনায় তিনটি বাড়ি ভাঙ্চুর করা হয়েছে। প্রতিপক্ষের হামলা ও মারপিটে মারাত্মক আহত হয়েছেন দুইজন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম ও ইমদাদুল মাস্টারের ছেলে বাবলু হোসেন। মারিয়াস্থল গ্রামের আলমগীর গং ও রবিউল-আশরাফুল গং এর মধ্যে এই বিরোধ চলছে।

বুধবার (১০ ডিসেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগে জানা গেল,মঙ্গলবার সকালে আশরাফুল গং এর লোকজন জমিতে সার ছিটাতে গেলে আলমগীর-শিমুল গং সশস্ত্র অবস্থায় তাদের উপর হামলা করে মারপিট করে। তাদের মারপিটে শরিফুল ও বাবলু মারাত্মক আহত হন। এদিন বিকেলে আশরাফুল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলমগীর গং এর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর ও লুটপাট করে বলে অভিযোগ। তারা হামলা চালিয়ে আলমগীর,শিমুল ও মজনুর বাড়িতে ব্যাপক ভাঙ্চুর করে। এসময় গরু, ছাগল ও হাঁস-মুরগী লুটপাট করা হয় বলেও অভিযোগ।

শিমুলের স্ত্রী শাপলা খাতুন বলেন,“মঙ্গলবার বিকেলে আশরাফুল-নজরুল গং অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করেছে। আমাদের হত্যারও চেষ্টা করে। পুলিশের সাহায্য চেয়েও সময়মতো পাইনি” যদিও আশরাফুল গং এই অভিযোগ অস্বীকার করে জানান,নিজেরাই ভাঙ্চুর করে আমাদের উপর মিথ্যে অভিযোগ করছে।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর সুব্রত সরকার জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা ও ভাঙ্চুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন ২ জন। হারিয়ে যাওয়া গরু ও ছাগল উদ্ধার করে শিমুল গং কে দেওয়া হয়েছে। এনিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে,হান্ডিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার,তার ভাই আব্দর রহমান, আব্দুল আজিজ, আব্দুল মজিদ, শামসুল আলম, নজরুল,নজির প্রামানিক গং ক্রয়সূত্রে মারিয়াস্থল মৌজার ৮ একরের বেশি জমির মালিক। দীর্ঘ প্রায় ৪ যুগ ধরে তারা এই জমি ভোগদখল করে আসছেন। এসএ রেকর্ড ও আরএস রেকর্ড তাদের অনুকূলে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

চাটমোহরে হামলা,মারপিট ও ঘরবাড়ি ভাঙ্চুরের অভিযোগ

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :