ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাকুরীতে কোটা রাখার পক্ষে সদরপুরে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন

ফরিদপুরের সদরপুরে কোটা বাতিলের নামে বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তি করার কারণে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সদরপুরের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমিটি । কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৭ দফা দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেছেন তারা। মঙ্গলবার (১৬ জুলাই) সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাকুরীতে কোটা বহাল রাখার পক্ষ নিয়ে মানব বন্ধনে বক্তব্য প্রদান করেন সদরপুর মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. এ গফফার চৌধুরী, সদরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আলম রেজা, বীর মুক্তিযোদ্ধা ডা. মহিউদ্দিন আহমেদ সহ অনেকে।
বক্তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশে সদরপুরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

error: Content is protected !!

চাকুরীতে কোটা রাখার পক্ষে সদরপুরে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :