ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসন সরকারি কলেজে কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক চন্দ্র মোহন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ শীলা রানী মণ্ডল ও বেলাল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ফরিদুল ইসলাম, মমিনুল হক, উপজেলা ছাত্রদলের কলেজ শাখার সভাপতি আল-আমিন মোল্যা এবং শিক্ষার্থী আনিসা আলমগীর ও ওবায়দুর রহমান সাজিদ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

মানসম্মত ও উদ্ভাবনী শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা অনেকাংশে লাঘব করা সম্ভব। তিনি উপজেলার যুবসমাজকে সৃজনশীল ও উৎপাদনমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানান। পরে প্রধান অতিথি নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় আবু তাহের সবুজ ও রবিউল ইসলাম নয়নের সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!

চরভদ্রাসন সরকারি কলেজে কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :