ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান

সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলার দুটি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

শনিবার উপজেলার সদর বাজার ও চরহাজীগঞ্জ বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ও ত্রান কর্মকর্তা (অ:দা:)এস এম ইমাম রাজী টুলু।

অভিযানে অন্যান্যরা হলেন চরভদ্রাসন থানার এস আই মোঃ ইলিয়াস ও চার পুলিশ কনস্টেবল।জানা যায় চলমান লকডাউনের মধ্যে সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যাবসাপ্রতিষ্ঠান খোলা ও জনসমাগম রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সদর বাজারে ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৮শত টাকা ও চরহাজীগঞ্জ বাজারে ১জন হোটেল ব্যাবসায়ীকে ২শত টাকাসহ মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

দোকান গুলো হচ্ছে সদর বাজারের মোল্যা মেশিনারীজকে ২শত টাকা,শ্যামল কসমেটিক্স ৫শত টাকা,সাহেব আলী চায়ের দোকান ২শত টাকা ও আমান মেডিক্যাল হলকে ২শত টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ৭শত টাকাসহ একইদিন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে আইন অমান্য করে হোটেল খোলা রাখার দায়ে আরও ২শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।অভিযানে জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিস্পত্তি দেখানো হয় বলে জানায় সংশ্লিষ্টরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

চরভদ্রাসনে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
মোঃমুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি, চরভদ্রাসন ফরিদপুরঃ :