আপডেট টাইম :
০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
৩৫৫
বার পঠিত
চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ঐ দিন মঙ্গলবার সকাল সারে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়।র্যলিটি উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার,সদর ইউপি চেয়ারম্যান মো.আজাদ খান, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম মাহামুদুল হক, উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান ও প্রধান শিক্ষক শিরিন সুলতানা প্রমুখ। বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলেধরে গুরত্বপূর্ন বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, জয়ীতা ও বিভিন্ন সংগঠনের নারীরা উপস্থিত ছিলেন।
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে ঐ দিন মঙ্গলবার সকাল সারে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়।র্যলিটি উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার,সদর ইউপি চেয়ারম্যান মো.আজাদ খান, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম মাহামুদুল হক, উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান ও প্রধান শিক্ষক শিরিন সুলতানা প্রমুখ।
বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলেধরে গুরত্বপূর্ন বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, জয়ীতা ও বিভিন্ন সংগঠনের নারীরা উপস্থিত ছিলেন।