ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেইঃ – এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৯ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বৈরাচার আমলের চেয়েও ভয়ংকর পথে বাংলাদেশ এখন, যেখানে ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই। শুধু এখানেই শেষ নয় ‘নতুন বাংলাদেশ’ খ্যাত নোবেলজয়ী ইউনূসের আমলে লাশেরও নিরাপত্তা নেই।

৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নির্মমভাবে ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, রাজবাড়িতে নূরাল পাগলার লাশে অগ্নি সংযোগ এবং মিলাদুন্নবী(সা.)-এর জশনে জুলুছের র‌্যালীতে হামলায় নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, নির্মম হলেও সত্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও গত ৫৪ বছরে তা রক্ষা করার জন্য সংরক্ষণ করার জন্য কোনো নিবেদিত রাজনৈতিক দল বা ব্যক্তিকে আজ পর্যন্ত পায়নি। যে কারণে আজ স্বাধীনতা অবহেলিত-পদদলিত হচ্ছে ক্ষমতাসীনদের দ্বারা। যখন যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্যসহ সকল মন্দকে অতিতের ক্ষমতাসীনদের সাথে তুলনা করে জায়েজ করার চেষ্টা করেছে।

এর আগে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে নূরাল পাগলার লাশে অগ্নি সংযোগকারীদেরকে আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যেখানে নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘লাশের সাথে কোনো শত্রুতা নেই। সেই লাশ ইহুদীর হলেও।’ সেখানে নূরাল পাগলা একজন মুসলমান ছিলেন, তাঁর লাশের সাথে এই পাশবিক আচরণকারীদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না।

এসময়ই তাৎক্ষণিক ভোলায় খতিবকে কুপয়ে হত্যার সংবাদ জানতে পেরে তারও নিন্দা জানান নতুনধারার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, মোহাম্মদ আবুল মতিন, সালমান শেখ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেইঃ – এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
ডেস্ক রিপোর্ট :