ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক

পরিতোষ কুমার বৈদ্য:

নিজের জীবনের সংগ্রাম ও নেতৃত্বে উঠে আসার অনুপ্রেরণামূলক গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে তানজানিয়া সফরে যাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন এলাকার গৃহবধূ অপর্ণা মল্লিক।

সিসিডিবি (CCDB-Christian Commission for Development in Bangladesh) এর এনগেজ প্রকল্প (ENGAGE Project) ২০২০ সাল থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে নারীদের নেতৃত্ব উন্নয়ন এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উক্ত প্রকল্পের সঙ্গে ১৫০ জন নারী প্রত্যক্ষভাবে যুক্ত আছেন। তাদের মধ্যে জবা নারী উন্নয়ন দলের একজন সফল সভানেত্রী অপর্ণা মল্লিক। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা।

গৃহবধূ জীবন থেকে বেরিয়ে এসে অপর্ণা মল্লিক এনগেজ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। ধীরে ধীরে নিজের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে তিনি নিজেকে একজন নেত্রী হিসেবে গড়ে তোলেন। সমাজের নানা বাধা, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ তিনি একজন সফল নারী নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।

তার এই সাফল্যের গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে কোডি ইনস্টিটিউট (Coady Institute) নামক একটি কানাডিয়ান প্রতিষ্ঠান তাকে তানজানিয়ায় অনুষ্ঠিতব্য এনগেজ গ্লোবাল গেদারিং অন উইমেনস লিডারশিপ অ্যান্ড অ্যাকটিভ সিটিজেনশিপ (ENGAGE Global Gathering on Women’s Leadership and Active Citizenship) প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তিনি আগামী ২০ মার্চ ২০২৬ তানজানিয়ায় উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই প্রোগ্রামে বাংলাদেশসহ ভারত, ইথিউপিয়া, হাইতি ও তানজানিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ২২ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত অবস্থান করবেন। এ সময় তিনি নিজের জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম এবং শ্যামনগরের নারীদের নেতৃত্বে এগিয়ে আসার গল্প তুলে ধরবেন।

অপর্ণা মল্লিকের এই আন্তর্জাতিক সফর স্থানীয় নারীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার এই অর্জন ভবিষ্যতে আরও অনেক নারীকে ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের পথে এগিয়ে যেতে সাহস জোগাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক

আপডেট টাইম : ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :