ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গ্রিল ওয়ার্কশপ বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার সবুজ

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠি সদর উপজেলার কলেজ খেয়াঘাট এলাকায় গ্রিল ওয়ার্কশপ ব্যবসায় বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সবুজ হাওলাদার (৪০)। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

–

ভুক্তভোগী সবুজ ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কলেজ খেয়াঘাট এলাকায় একটি গ্রিল ওয়ার্কশপ চালিয়ে আসছেন।

–

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার নাচনমহল ইউনিয়নের সোহরাব ও শামীমসহ আরও কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে সবুজের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

–

জানা গেছে, সবুজের সঙ্গে সোহরাব ও শামীমের মধ্যে বিগত কিছুদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ।

–

এ ঘটনায় সবুজের পরিবার ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গ্রিল ওয়ার্কশপ বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার সবুজ

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :