সাহিদা পারভীন:
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেছেন, “গ্রাম্য আদালত শক্তিশালী হলে মামলার জট কমবে। মানুষ স্বল্প খরচে এবং দ্রুত ন্যায়বিচার পেতে পারে।”
বুধবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় গ্রাম্য আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, গ্রাম্য আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে হলে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি এ বিষয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।
কর্মশালায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মো. মাসুদ রানা প্রমুখ।
কর্মশালায় গ্রাম্য আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 





















