ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে ৭ দিন পর দেশে এলো প্রবাসীর কফিনবন্দি লাশ

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মালয়েশিয়ার প্রবাসী তুহিন আলী (৩০) ও মো. শামীম রেজা (২৩) এর কফিনবন্দি লাশ ৭ দিন পর দেশে পৌঁছেছে। মৃত তুহিন আলী উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে। এবং মৃত মো. শামীম রেজা একই ইউনিয়নের নসিবন্দি গ্রামের মো. কাবিলের ছেলে।

গত ৩১ আগস্ট রবিবার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন – শামীমসহ ৫জন ওভারটাইম কাজে গিয়াছিল। সেখান থেকে একটি পিকআপে করে রুমে ফিরছিলেন। এ সময় পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাশ দুইটি গ্রহণ করে তার নিজ নিজ পরিবার। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় গত ২ বছর আগে দুইজন একই সঙ্গে মালয়েশিয়া পারি জমিয়েছিল। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে পরিবার দুইটি দুশ্চিন্তায় পড়েছে।

এদিকে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মন্ডল বলেন, ছোট ছোট ছেলে মেয়ে রেখে ছেলে দুটি মারা গেল। তার পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করব।

গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী বলেন, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব অসহায় পরিবারটিকে সাহায্য করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

গোমস্তাপুরে ৭ দিন পর দেশে এলো প্রবাসীর কফিনবন্দি লাশ

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :