ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতে কীটনাশক ব্যবসায়ীর জরিমানা

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে ১৭৪ বস্তা রাসায়নিক সার মজুদ করা ও লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রয় করার অপরাধে শাজাহান কীটনাশক বিপনি বিতানের পরিচালক শাজাহানকে ২০ হাজার টাকা জরিমানার করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১৭৪ বস্তা রাসায়নিক সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্য তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে শাজাহান কীটনাশক বিপনি বিতানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই অবৈধ ভাবে রাসায়নিক সার মজুদ ও বিনা লাইসেন্সে রাসায়নিক সার বিক্রয় হচ্ছে। খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে গেলে ১৭৪ বস্তা রাসায়নিক সার পাই এবং বিনা লাইসেন্সে কীটনাশক বিক্রয় করে। ভ্রাম্যমাণ আদালতে রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারা মোতাবেক ২০০০০/- টাকা জরিমানা করা হয়েছে । একই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাকলাইন হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

error: Content is protected !!

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতে কীটনাশক ব্যবসায়ীর জরিমানা

আপডেট টাইম : ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :