ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে এক জেলের মৃত্যু

আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে মো. শফিকুল ইসলাম রবু (৬৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নে বেগপুর দোহইল বিলে এই ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম রবু ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান জানান,  শুক্রবার বিকেলে মৃত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী দোহইল বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যা নাগাদ  বাসায় না ফিরলে পরিবারের লোকজন খোঁজখুজি করে। পরে না পেয়ে ওই বিলে জাল দিয়ে খোঁজাখুঁজি অব্যহত রাখে। রাত ১১টা পর্যন্ত খুঁজে না পেয়ে  পরিবারের লোকজন বাসায় ফিরে আসে। শনিবার সকালে আবার জাল নিয়ে খোঁজাখুঁজি করে সকাল আনুমানিক ১০টার দিকে বিলের পানি থেকে তার মরা দেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত শফিকুল ইসলাম শুক্রবার বিকেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন শুক্রবার রাত পর্যন্ত বিলের পানিতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরাদিন শনিবার সকালে আবার  বিলের পানিতে খোঁজাখুঁজি করতে গিয়ে তার মরা দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্টক  করে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে । তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে এক জেলের মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :