দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
৪৭৪
বার পঠিত
গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আজম আলী (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার এনামুল হক টাটকার ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামের আজম ভোরে কোন এক সময় বাড়ির পাশে আব্দুল খালেকের আম বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্বানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। স্বানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় গত বছরের ৩০ ডিসেম্বর পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আজম বাড়িতে আসে। এই বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আজম আলী (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার এনামুল হক টাটকার ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামের আজম ভোরে কোন এক সময় বাড়ির পাশে আব্দুল খালেকের আম বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
পরে স্বানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। স্বানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় গত বছরের ৩০ ডিসেম্বর পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আজম বাড়িতে আসে। এই বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।