ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

আব্দুস সালাম তালুকদার:

“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন?” — এই শ্লোগানকে সামনে রেখে সরকারীভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলার ২৮টি কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্লোগানে সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জিন্নাউল আওয়ালের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বৃষ্টিতে ভিজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করেন। প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ মইদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন- কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জ্ঞানচক্র একাডেমির পরিচালক মুঃ সারওয়ার হাবিব, ভিশন স্কুলের পরিচালক মোঃ তরিকুল ইসলাম বকুল, মোজাম্মেল হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ শায়েলা পারভীন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এল ক্লাসিকোতে বাজিমাত করতে মরিনিওর বিশেষ পরিকল্পনা

error: Content is protected !!

গোমস্তাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :