ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধন

আব্দুস সালাম তালুকদার:

গোমস্তাপুরে বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত পল্লী প্রগতি কর্মসূচির উপকারভোগী সদস্যদের ৩ দিনব্যাপী আয়বর্ধক ও সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিআরডিবির হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, পল্লী অঞ্চলের উন্নয়ন ছাড়া সামগ্রিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ, বিশেষ করে নারী ও যুবকরা, নানা ধরনের সম্ভাবনার ওপর বসে থাকলেও কারিগরি দক্ষতার অভাবে তারা আয়বর্ধক কাজে যুক্ত হতে পারছেন না।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সেই কারিগরি জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এই প্রশিক্ষণ থেকে যারা যা কিছু অর্জন করবেন, তারা সমাজে অন্যান্যদের মাঝে সেই অভিজ্ঞতা ছড়িয়ে দেবেন—সেটি প্রত্যাশা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) একেএম তারেক।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহেদুল ইসলামসহ প্রশিক্ষণের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ৩ দিনের এই প্রশিক্ষণে উপজেলার মোট ৪০ জন উপকারভোগী সদস্যকে গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

গোমস্তাপুরে আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :