ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গুলি করে হত্যার ২৪ বছর পর একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাসদ নেতা রনজিত কুমার সিংহ রায় নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে দাউদ হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়ায় অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি দাউদ কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই দন্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২০ অক্টোবর রনজিত কুমার সিংহ রায়ের ঘরে ভোর ৬টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দেখেন, দুজন লোক ঘর থেকে বেরিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুতপালিয়ে যায়। তাদের সাথে আরও চারজন ছিল। পরিবারের লোকজন দ্রুত ঘরে গিয়ে দেখেন রনজিতের বুকে গুলি করে তারা পালিয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভেড়ামারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অসিত কুমার সিংহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ৩ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে ১৫ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন। মামলার সাতজন আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন দেওয়া হয়। বাকি ছয় আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি দাউদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

গুলি করে হত্যার ২৪ বছর পর একজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :