ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গুগলে পাংশা সরকারি কলেজ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন

-গুগলে পাংশা সরকারি কলেজের নিজস্ব অ্যাপ চালু উপলক্ষে বৃহস্পতিবার অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলী।

সম্প্রতি গুগল অথোরিটি পাংশা সরকারি কলেজের নিজস্ব অ্যাপ অনুমোদন দিয়েছে। অ্যাপ চালু উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) সকালে কলেজ শিক্ষক মিলনায়তনে পাংশা সরকারি কলেজ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোর্শেদ রনজুর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে অ্যাপ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে কর্মসূচি গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় পাংশা সরকারী কলেজ আধুনিকায়নে এবং ডিজিটাল সেবায় আরো এক ধাপ এগিয়ে গেল। তিনি বলেন, সারা দেশে গুগলে কলেজ অ্যাপ চালুর ক্ষেত্রে পাংশা সরকারি কলেজ দ্বিতীয়। অ্যাপ চালুর ক্ষেত্রে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণী পেশার মানুষ এখন থেকে ঘরে বসেই পাংশা সরকারি কলেজের সেবা গ্রহণ করতে পারবেন। পাংশা সরকারি কলেজের নিজস্ব অ্যাপ চালুকরণে গুগল অথোরিটিসহ অ্যাপ চালুর ক্ষেত্রে কলেজ শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে অ্যাপ ব্যবহার করে পাংশা সরকারি কলেজের সেবাসমূহ প্রাপ্তির ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করেন ডায়নামিক হোস্ট বিডির ডাইরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার শিমুল আল আমিন।
উদ্বোধন অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান শেষে একই মঞ্চে বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিজ্ঞান সভা ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় পাংশা সরকারি কলেজ এ কর্মসূচির আয়োজন করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

গুগলে পাংশা সরকারি কলেজ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :