দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১১৯
বার পঠিত
গাইবাবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
গোলাম রাব্বীঃ ২০২৫-২৬ অর্থবছরে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিস। উপজেলার ১৩টি ইউনিয়নের ৩ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বীজ ও সার পেয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তারা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা। উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম বলেন, “সরকারের এ প্রণোদনা কর্মসূচি রবি ফসল চাষে কৃষকদের উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গোলাম রাব্বীঃ
২০২৫-২৬ অর্থবছরে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিস। উপজেলার ১৩টি ইউনিয়নের ৩ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বীজ ও সার পেয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তারা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম বলেন, “সরকারের এ প্রণোদনা কর্মসূচি রবি ফসল চাষে কৃষকদের উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”