ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গণধর্ষণের অভিযোগে মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা গ্রেফতার

রনি আহমেদ রাজুঃ

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সংগঠনের উপজেলা শাখার সাবেক সদস্য নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের একটি জুটমিলে চাকরি করেন। গত ৫ জানুয়ারি সোমবার রাত ১১টার দিকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা চার যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে পাশের একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীন, রুবেল ও সুমন তাকে পালাক্রমে গণধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানান। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি স্বজনদের সহায়তায় মহম্মদপুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি অভিযানে প্রধান দুই অভিযুক্ত সানি ও স্বাধীনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার রাতেই ভুক্তভোগীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার (৭ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের সাংগঠনিক পরিচয়ের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় মহম্মদপুর উপজেলা কমিটি অনেক আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত আট মাস ধরে সেখানে আর কোনো সাংগঠনিক কমিটি কার্যকর নেই।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, থানায় অভিযোগ দায়েরের পরপরই আমরা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং রাতে মামলা রুজু করা হয়। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম গুরুত্বের সাথে অব্যাহত রয়েছে। পলাতক অপর দুই আসামি রুবেল ও সুমনকে গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে এবং বিশেষ অভিযান চলছে।

​এই পৈশাচিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

গণধর্ষণের অভিযোগে মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :