ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৩৫০ বস্তা সার  জব্দঃ ১ লাখ টাকা জরিমানা

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৩৫০ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ এবং অবৈধ মজুদদারকে ১ লাখ টাকা জরিমানা সেই সাথে জব্দ সার বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমান আদালত ।
২৭ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার কমলাপুরে অবৈধ সার মজুদদার সামিম হোসেন এর গোড়াউনে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টট তাসমিম জাহান। ব্যবসায়ির গুদামজাত করা ডিএপি ও এমওপি সারের খাতাপত্র অনুযায়ী ১৩৫০ বস্তা সার মজুদ পায়। ওই অবৈধ সারের মজুদদারকে কৃষি বিপনন আইন ২০১৮- এ-১৯(ড) ধারায় নগদ ১ লাখ টাকা জমিমানা করে। একই সাথে জব্দের পর বাজেয়াপ্ত করা সব সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল নোমান জানান, অবৈধ মজুদ সারের দাম প্রায় ১৩ লাখ টাকা। মজুদদার সামিম হোসেন বিএডিসি বা বিসিআইসির তালিকা ভুক্ত ডিলার নন। তিনি সব সার অবৈধ ভাবে মজুদ রেখেছিলো। সমস্ত সার কৃষকদের কাছে ন্যার্যমূল্যে বিক্রি করা হবে। একই সাথে সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা হবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিম জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেন। সমুদয় সার জব্দ করা হয়েছে অবৈধ মজুদদারকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া উপজেলা কৃষি অফিসারকে আহবায়ক করে আটক ও বাজেয়াপ্ত করা সার বিক্রির জন্য একটি কমিটি করা হয়েছে। উক্ত কমিটি সার বিক্রির টাকা সরকারী কোষাগারে জমাদেবেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

খোকসায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৩৫০ বস্তা সার  জব্দঃ ১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :