ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় বাজারের ব্যগে মিললো নবযাতকের শরীরের অংশ

কুষ্টিয়ার খোকসায় শোমসপুর সড়কের পাশ থেকে বাজারের ব্যগের ভিতর থেকে মৃত নবযাতকের শরীরের অংশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে খোকসা-ভবানীগঞ্জন সড়কের শোমসপুর করবস্থানের পশ্চিমে  রাস্তার পাশ থেকে মৃত নবযাতকের শরীরের অংশ উদ্ধার করা হয়।
স্থানীরা জানান, সকাল ১১ টার দিকে স্থানীয় এক টোকাই ভাঙ্গারী খোঁজার সময় বাজারের ব্যাগের ভেতরে নবযাতকের মৃতদেহ দেখতে পায়। সে ঘটনা স্থলের অদূরে করবস্থানের কর্মরত নির্মান শ্রমিকদের জানায়। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান বদর উদ্দিন খান বিষয়টি থানা পুলিশকে জানান। পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নবযাতকের সুরত হাল রিপোট তৈরী করে মৃতদেহ মর্গেপাঠায়।
ঘটনা স্থল থেকে ৫০ গজ দূরে কৃষানী রমেসা খাতুনের বাড়ি। সকালে তিনি মাঠে ধানকাটার কাছে ছিলেন। লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন। তখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা মৃতদেহ ঘিরে ভিড় করে আছে। তিনি তাদের সরিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করেন। বাজারের ব্যাগের মধ্যে মাথা ছাড়া একটি সদ্যপ্রসূত শিশুর মৃতদেহ রয়েছে।
তিনি শুনেছেন এক টোকাই ভাঙ্গারী খোজার সময় ব্যাগের মধ্যে মৃতদেহ দেখে কবর স্থানে কাজে থাকা শ্রমিক জানায়। তারা আসার আগেই পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছায়।
আসাদুল ও রনি ইসলাম নামের নির্মান শ্রমিকরা জানান, স্থানীয় এক টোকাই প্রথমে মৃতদেহ দেখতে পায়। সে তাদের ডেকে জানায়। এ সময় স্কুলগামী শিশুরা মৃতদেহ ঘিরে দেখছিল।
থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পৌচ্ছে বাজারের ব্যগ থেকে মানব ভ্রূণ দেহের অংশ উদ্ধার করেছেন। ভ্রণটির লিঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার মুখের অংশ ছিলনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

error: Content is protected !!

খোকসায় বাজারের ব্যগে মিললো নবযাতকের শরীরের অংশ

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :