শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়া্য খোকসায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে নারীদের সম্মান প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ১১টায় এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন, মৎস্য কর্মকর্তা, শোমসপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা আক্তার বৃষ্টি, শোমসপুর উচ্চ বিদ্যালয় ছাত্রী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শোমসপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান আইভীন আরা, শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মামুন আর রশিদ, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, সাপ্তাহিক দ্রোহ পত্রিকা সম্পাদক তামা মুন্সী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্রছাত্রী, সুখী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। নারী জাগোরনে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় চারজন নারীকে সম্মাননা প্রদান করা হয়, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী নাজমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ববি খাতুন, সফল জননী রাফিউনাহার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করে যে নারী খোদেজা পান্না, সমাজ উন্নয়নে অসম্মান ও অবদান রাখে জামেনা খাতুন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকশা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















