আপডেট টাইম :
০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
১০৬
বার পঠিত
খোকসায় আনিস এর মৃত্যুঃঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন
শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ কুষ্টিয়ার খোকসায় আনিসুজ্জামান আনিস এর মৃত্যু, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে খোকসা পৌর কবরস্থানে দাফন সম্পন্ন। খোকসার সাবেক পৌর মেয়র মরহুম আনোয়ার আহমেদ খান তাতারি ও সাদেক খোকসা ইউনিয়নের চেয়ারম্যান রাবেয়া খান এর বড় পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজুর বড় ভাই এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম স্বামী আনিসুজ্জামান আনিস অসুস্থজনিত কারণে রবিবার দিবাগত রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিষ্টভাষী ও সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি ছিলেন সকলের প্রিয়। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, ছোট ভাই নাফিজ আহমেদ রাজু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, সাধারণ জনতা উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আল্লাহ তায়ালা যেনো তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সাথে শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় আনিসুজ্জামান আনিস এর মৃত্যু, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে খোকসা পৌর কবরস্থানে দাফন সম্পন্ন।
খোকসার সাবেক পৌর মেয়র মরহুম আনোয়ার আহমেদ খান তাতারি ও সাদেক খোকসা ইউনিয়নের চেয়ারম্যান রাবেয়া খান এর বড় পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজুর বড় ভাই এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম স্বামী আনিসুজ্জামান আনিস অসুস্থজনিত কারণে রবিবার দিবাগত রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মিষ্টভাষী ও সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি ছিলেন সকলের প্রিয়। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, ছোট ভাই নাফিজ আহমেদ রাজু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আল্লাহ তায়ালা যেনো তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সাথে শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানানো হয়।