ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খেলার মাঠের প্রিয় শিক্ষক আর নেই, শোকে মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়

আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পলাশ কুমার শিকদার আর নেই। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

জানা গেছে, শুক্রবার বিকেলে হঠাৎ হার্ট অ্যাটাক করলে শিক্ষক পলাশ কুমার শিকদারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে হারিয়ে শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

পলাশ কুমার শিকদার বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করতেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবার একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। তারা মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

error: Content is protected !!

খেলার মাঠের প্রিয় শিক্ষক আর নেই, শোকে মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :