ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৬

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের দোস্তপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি দোস্তপাড়া এলাকায় পৌঁছালে ওই ইউনিয়নের নৌকার প্রার্থী এমএ মোমিন মন্ডলের কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরসহ অন্তত ৬ জন আহত হন। তাদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মিন্টু ফকিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে হামলার ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের কর্মী সমর্থকরা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ নৌকার প্রার্থী এমএ মোমিন মন্ডলের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। পরিস্থতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা পুলিশের উপরেও হামলা করে। এ সময় পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে রবার বুলেট ছোড়ে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ায় নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৬

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :