ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় কিশোর ও গৃহবধূ খুন

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্র এবং খোকসায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে এসব খুনের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর স্কুল পড়ুয়া ছেলে দিদারকে (১৬) দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন থেকে দিদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক বাটাম, ছুরি নিয়ে তার ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে বলে জানা গেছে।

অপরদিকে বুধবার সন্ধ্যায় খোকসা উপজেলার একতারপুর কমলাপুর রইস মন্ডলের স্ত্রী সেলিনা খাতুনের (৩৫) মরদেহ নিজ শয়ন কক্ষ থেকে পুলিশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, টিউবওয়েল মিস্ত্রি রাজিনাথ পুরের ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া চলছিল সেলিনার। পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে পর থেকে পরকীয়া প্রেমিক বিল্লাল লাপাত্তা। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে সেলিনা খাতুনের ভাই হাসনু শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, দুটি ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ায় কিশোর ও গৃহবধূ খুন

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :