ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার কুমারখালী-খোকসায় নৌকার ভরাডুবি

চতুর্থ ধাপে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১টি এবং খোকসা উপজেলা ০৯টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়, তৃতীয় ধাপের মতো চতুর্থ ধাপেও ভরাডুবি হলো নৌকার প্রার্থীদের।

রোববার (২৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে কুমারখালীর ১১টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা, আটটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন। এছাড়া খোকসা উপজেলার ৯টির মধ্যে চারটি নৌকা এবং পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন।

কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদে আনারস প্রতীকে আলী হোসেন, শিলাইদহ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে গাজী বিপ্লব, জগন্নাথপুর ইউনিয়নে আনারস প্রতীক আব্দুল্লাহ আল বাকী বাদশা, সদকী ইউনিয়নে নৌকা প্রতীকে মিনহাজুল আবেদিন দ্বীপ, নন্দলালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান খোকন, চাপড়া ইউনিয়নে অটোরিকশা প্রতীকে এনামুল হক মঞ্জু, বাগুলাট ইউনিয়নে নৌকা প্রতীকে আজিজুল হক নবা বিশ্বাস, যদুবয়রা ইউনিয়নে নৌকা প্রতীকে মিজানুর রহমান মিজান, চাঁদপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে হাফিজুর রহমান তুষার, পান্টি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে হাফিজুর রহমান, চরসাদীপুর ইউনিয়নে আনারস প্রতীকে মেছের আলী খান বেসরকারিভাবে নির্বাচিত হন।

অপরদিকে, খোকসার নয়টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে নৌকা এবং ৫ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। এর মধ্যে ওসমানপুর ইউনিয়নে আনারস প্রতীকে ওহিদুল ইসলাম ডাবলু, জানিপুর ইউনিয়নে নৌকা প্রতীকে হবিবর রহমান হবি, বেতবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আখতার বিনা প্রতিদ্বন্দ্বীতায়, শিমুলিয়া ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল কুদ্দুস, শোমসপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বদর উদ্দিন খান, গোপগ্রাম ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে মোতালেব হোসেন, জয়ন্তীহাজরা ইউনিয়নে আনারস প্রতীকে টিপু, আমবাড়ীয়া ইউনিয়নে চশমা প্রতীকে আকমল হোসেন, খোকসা ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মালেক বেসরকারিভাবে নির্বাচিত হন।

স্ব-স্ব উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তারা বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। কুমারখালী উপজেলার ১১ ইউনিয়নে ১২৩টি কেন্দ্রে ও খোকসার ৯ ইউনিয়নে ১০৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ার কুমারখালী-খোকসায় নৌকার ভরাডুবি

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :