ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় গত দুই দিনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হাসিম আলী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ (২৯ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ হাসিম আলী(৪৩)। তিনি রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ ডিসেম্বর) রাতসাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় বিজিবির নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৩ বোতল ভারতীয় মদসহ মো. হাসিম আলীকে আটক করে বিজিবির টহল দল। আটক হাসিম আলী রাজশাহী জেলার দামকুড়া থানার শীতলাই গ্রামের মো. আ. আজিজের ছেলে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা।

একই দিন দুপুর ১২টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।

এর আগে গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনে পশ্চিম ধর্মদাহ বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। সে সময় বাঁশঝাড় নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ এবং ৬০০ পিস সিলডিনাফিল (যৌন উত্তেজক) ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গত দুদিনের অভিযানে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট বাজারমূল্য ৫ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।

আটক আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার মাদক উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :