ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চোরাচালানী পন্য উদ্ধার, আটক-১

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার সকাল ৯.৩০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ’ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্টে হাবিলদার মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ১৩ বোতল মদসহ মোঃ হাসিম আলী (৪৩) কে আটক করেছে। আটক মাদক কারবারী রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

অপরদিকে শনিবার রাত আনুমানিক ১২.৪০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে হাবিলদার মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়াও রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় হাবিলদার মো: নুরুজ্জামান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজারমূল্য ৫ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে মাদকসহ আটক মাদক কারবারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টম্স অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চোরাচালানী পন্য উদ্ধার, আটক-১

আপডেট টাইম : ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :