ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া বাস তল্লাশি করে দেড় কোটি টাকার সাপের বিষ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। বিজেপি জানিয়েছেন মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়েছে।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাপের বিষ উদ্ধার করে।

২৮ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দৌলতপুর থেকে ছেড়ে আসা আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়া জেলার মিরপুর থানার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে রোডের ওপর অবস্থান নেয়। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি সেখানে পৌঁছালে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ (০.২২৫ এমএল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানা গেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

কুষ্টিয়া বাস তল্লাশি করে দেড় কোটি টাকার সাপের বিষ উদ্ধার

আপডেট টাইম : ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :