ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া ছাগলের ঘাঁস কাঁটতে গিয়ে নরসুন্দরের রহস্যজনক মৃত্যু

ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীতে তিলের ক্ষেত থেকে প্রভাষ কুমার বিশ্বাস (৫৮) নামের এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। শনিবার (১২ জু্লাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সন্দেহজনক হওয়ায় রাত সোয়া ৭টার দিকে মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত প্রভাষ কুমার বিশ্বাস ওই এলাকার বাসিন্দা এবং চাপাইগাছি বাজারের নরসুন্দর। তবে স্বজনদের ভাষ্য, মাঠে ছাগলের ঘাঁস কাটতে গিয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রভাষ মারা গেছেন। তবে পুলিশ বলছে, মরদেহটিতে কেউ স্পর্শ করলেই শরীরের বিভিন্ন অঙ্গের চামড়া উঠে যাচ্ছে যা সন্দেহজনক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুর দুইটার দিকে নিজ বাড়ি প্রায় এক কিলোমিটার দুরের চাপাইগাছি মাঠে ছাগলের জন্য ঘাঁস কাটতে গিয়েছেন নরসুন্দর প্রভাষ। এরপর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী তৃষ্ণা রাণী তাকে মাঠে ডাকতে যান।

তার স্ত্রী মাঠে গিয়ে দেখেন একটি তিলের ক্ষেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তা দেখে তৃষ্ণা চিৎকার চেঁচামিচি করে উঠলে স্থানীয়রা ও স্বজনরা ছুটে আসেন। এসময় তারা মরদেহটিতে হাত দিয়ে ধরতেই শরীরের বিভিন্ন অঙ্গের চামড়া উঠে যায়। পরে পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সরেজমিন গেলে নিহত প্রভাষের স্ত্রী তৃষ্ণা রাণী বলেন, আমার স্বামী হার্ট, ডায়াবেটিস, এ্যাজমা, হাঁপানীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। দুপুরে মাঠে ঘাঁস কাটতে গিয়ে বাড়িতে ফিরতে দেরি দেখে মাঠে যাই এবং তার লাশ পাই।

মরদেহটিতে স্পর্শ করলেই বিভিন্ন অঙ্গের চামড়া উঠে যাচ্ছে বলে জানিয়েছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ। তিনি বলেন, সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে প্রকৃত ঘটনা জানানো যাবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন

error: Content is protected !!

কুষ্টিয়া ছাগলের ঘাঁস কাঁটতে গিয়ে নরসুন্দরের রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :