ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষ থেকে ধারালো ছুরিসহ যুবক আটক

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় আদালতের এজলাসকক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ শুরু হওয়ার আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী বলেন, ওই ব্যক্তির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করছি, বড় ধরনের কোনো অপরাধ ঘটানোর জন্য আগে থেকে এজলাসকক্ষে অবস্থান নিয়েছিল। আটক জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। তার বিরুদ্ধে তিনটা মামলা রয়েছে।

কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কোর্ট পুলিশের সদস্যরা আসামি নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় সদর কোর্টে হাজির হয়। আদালতের বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাসকক্ষে আগে থেকে বসে থাকা সবাইকে বাইরে বের হয়ে যেতে বলা হয়। এ সময় সবাই বের হয়ে গেলেও জুম্মান খান বসেই থাকেন। তাঁর কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কোর্ট পুলিশের সদস্যরা দেহ তল্লাশি করে প্যান্টের পেছন পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ারের ড্যাগার বা ছুরি উদ্ধার করেন। পরে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন এজলাসকক্ষের ভেতর ধারালো ছুরি রাখার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোর্ট পুলিশের এটিএসআই মামলাটি করেন। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

কুষ্টিয়া আদালতের এজলাসকক্ষ থেকে ধারালো ছুরিসহ যুবক আটক

আপডেট টাইম : ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :