ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার ১৯৭১ সালের পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মরহুম আসমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি স্থানীয়দের নজরে এলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই বাড়ি থেকে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি হবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। ১৯৭১ সালের ব্যবহৃত মর্টার শেলটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল

error: Content is protected !!

কুষ্টিয়ার ১৯৭১ সালের পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :