ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মাদক ও কারেন্ট জাল উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার হয়েছে। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় বুধবার দিবাগত রাত আনুমানিক ২.৪৫ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে হাবিলদার মো. ইলিয়াস হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিযে ভারতীয় ১০৮ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন রাত ৭.৩০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠে সুবেদার মো. খোরশেদ আলম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ আটক উদ্ধার করা হয়।

এছাড়াও বুধবার দুপুর ১২টার দিকে জেলার লালন চত্বরের হাইওয়ে সড়কে নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৬৮০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ১৩ লক্ষ ৯ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া নকল বিড়ি কাস্টমস অফিসে জমা এবং মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মাদক ও কারেন্ট জাল উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :