ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার শহরের বড়বাজারে আগুন

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়া শহরের বড়বাজারের তহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় তহ মার্কেটের নিউ সাদিয়া ট্রেডার্স নামের একটি কসমেটিক্সের গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনটিতে মনোহারি, কসমেটিক্স ও খেলনাসহ বিভিন্ন ধরনের মালামাল মজুত ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

কুষ্টিয়ার শহরের বড়বাজারে আগুন

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :