ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন

ইসমাইল হােসন বাবুঃ

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি এখনো ঘোষণা না হলেও আগেভাগেই মাঠে নামলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

–

সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি। বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রাটি ইবি থানার সাতটি ইউনিয়ন অতিক্রম করে।

–

বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতপন্থি নেতাকর্মী ও সমর্থকরা। শোভাযাত্রাটি একাধিক ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে বেড়ায়। বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রাটি ইবি থানার সাতটি ইউনিয়ন অতিক্রম করে। এসব ইউনিয়নের মধ্যে উল্লেখযোগ্য হলো ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া, উজানগ্রাম, পাটিকাবাড়ি এবং আব্দালপুর।

–

শোভাযাত্রাজুড়ে মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান প্রচার করা হয় এবং জনগণের কাছে জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

–

নির্বাচনী প্রচারণায় আমির হামজার সঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী এবং সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা ও ইবি থানা শাখার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

–

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, জনগণ ন্যায়বিচার, ইসলামি মূল্যবোধ ও সামাজিক কল্যাণের প্রতীক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বেছে নেবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

কুষ্টিয়ার মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন

আপডেট টাইম : ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :