ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ কুষ্টিয়া জেলা

কুষ্টিয়ার চারটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৩ প্রার্থী

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ৩৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে চারটি আসনেই বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন করে প্রার্থী রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) :

এ আসনে উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, জামায়াতের বেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের মুফতি আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, গণঅধিকার পরিষদের সাহাবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফন্টের বদিরুজ্জামান ও জেএসডির গিয়াস উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা):

এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জামায়াতের আমির আব্দুল গফুর, ইসলামী আন্দোলনের মোহম্মদ আলী, খেলাফত মজলিসের মুফতি আব্দুল হামিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি আরিফুজ্জামান, সিপিবির নুর উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফন্টের বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আল আহসানুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুষ্টিয়া-৩(সদর):

এ আসনে বিএনপির প্রকৌশলী জাকির হোসেন সরকার, জামায়াতের মুফতি আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আকন্দ, খেলাফত মজলিসের সিরাজুল হক, গণঅধিকার পরিষদের শরিফুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির রুম্পা খাতুন, ও বাসদের মীর নাজমুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা):

এ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এ আসনে বিএনপির দুই প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রমানিক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি। এছাড়া জামায়াতের আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের আলহাজ্ব আনোয়ার খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির শহিদুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির তরুণ কুমার ঘোষ, এবি পার্টির আবু বক্কর সিদ্দিক এবং গণফরমের আব্দুল হাকিম মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ কুষ্টিয়া জেলা

কুষ্টিয়ার চারটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৩ প্রার্থী

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :