ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার আলোচিত চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে অন্তত ১৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সর্বশেষ প্রতারণা করে অর্থ আত্মসাৎ এবং পাওনা টাকা ফেরত চাইতে গেলে পাওনাদারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সময় তিনি প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত শনিবার প্রতিষ্ঠানের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

এরপর মঙ্গলবার বিকেলে পুলিশ শহরের বটতৈল এলাকায় অভিযান চালিয়ে আবদুর রশিদকে গ্রেপ্তার করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রাত হয়ে যাওয়ায় আবদুর রশিদকে থানা হাজতে রাখা হয়। আজ বুধবার সকালে ১০টায় তাকে আদালতে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন

error: Content is protected !!

কুষ্টিয়ার আলোচিত চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :