ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ট্যুরিস্ট পুলিশ সদস্য বরখাস্ত

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে টুরিস্ট পুলিশের এক সদস্যসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপহরণের শিকার ওই শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। সে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার গলির বাসিন্দা। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন।

অভিযুক্ত ট্যুরিস্ট পুলিশ মো. স্বপন (২৬) বর্তমানে ঢাকায় কর্মরত। গত পাঁচ মাস ধরে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ১৮ নভেম্বর দুপুরে ভাড়া বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় স্বপনসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জন মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে যান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজী শামসুল আলম বলেন, আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আশা করি, খুব শিগগির ভিকটিমকে উদ্ধার করতে পারবো।

ঢাকা টুরিস্ট পুলিশের এসপি মখলেসুর রহমান বলেন, ‌এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য স্বপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ভিকটিমকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’

error: Content is protected !!

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ট্যুরিস্ট পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :