ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সাতদিন ধরে বালুর ঘাটের হিসাবরক্ষক টুকু নিখোঁজ

ইসমাইল হােসেন বাবুঃ

কর্মস্থল থেকে ফেরার পথে এক সপ্তাহ আগে নিখোঁজ হন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের তালেবুর রহমান টুকু (৫২)। কিন্তু এক সপ্তাহ পরও তার কোনো হদিস মেলাতে পারেনি পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিখোঁজের বড় ভাই জারমান আলীসহ স্বজনরা। সেখানে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর নিজ কর্মস্থল নাটোরের লালপুর বালুরঘাট থেকে ফেরার পথে নিখোঁজ হন তালেবুর রহমান।

লিখিত সংবাদ সম্মেলনে জারমান বলেন, আমার ছোট ভাই তালেবুর মোল্লা ট্রেডার্সের ইজারা নেওয়া বালুর ঘাটে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সেখান থেকে নৌকাযোগে রাত সাড়ে ৭টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাটে পৌঁছান। এসময় তার স্ত্রী নাসিমা খাতুন ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কিছুক্ষণের মধ্যে সিএনজিতে উঠে বাসায় ফিরব। রাত ৭টা ৫০মিনিটে সর্বশেষ তার স্বামীর সঙ্গে কথা হয়। তারপর থেকে নিখোঁজ তালেবুর রহমান। স্বজনদের অভিযোগ তালেবুর রহমান টুকু অপহরণের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরদিন ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় একটি জিডি করি । এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমার ভাইয়ের কোনো খবর জানাতে পারেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধু বলছে, তদন্ত চলছে। আসলে তারা কী তদন্ত করছে তা আমরা কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়টি তদন্ত করছেন ভেড়ামারা থানার এসআই নাজমুল হোসেন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তদন্ত কাজ এগিয়ে চলছে। তবে এখনো পর্যন্ত আশানুরূপ ভালো কোনো ক্লু হাতে আসেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

error: Content is protected !!

কুষ্টিয়ায় সাতদিন ধরে বালুর ঘাটের হিসাবরক্ষক টুকু নিখোঁজ

আপডেট টাইম : ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :