ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভেতরেই আটকা পড়েন দুই চালক, ৯৯৯ এ কলে উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে ট্রাক ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া যানের ভেতরেই আটকা পড়েন দুই চালক। তাদের বাঁচার আকুতি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মোবাইল ফোন করেন এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে আহত দুই চালক ও তাদের সহকারীদের উদ্ধার করে।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার সকাল ৮টায় কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের ত্রিমোহিনী বাইপাস থেকে কামরুল হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি জানান, সেখানে একটি ট্রাক এবং মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং উভয় গাড়ির চালক ভেতরে আটকে আছেন। এ ছাড়া উভয় গাড়ির চালকের সহকারীরাও গুরুতর আহত হয়েছেন। কলার দ্রুত তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

আনোয়ার সাত্তার আরও বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশন এবং কুষ্টিয়া সদর থানাকে জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল তামিম আহমেদ এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে তদারকি ও সমন্বয় করছিলেন ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

সংবাদ পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস এবং সদর থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় আটকে পড়া চালকদের উদ্ধার করে। পরে আহত উভয় চালক ও তাদের সহকারীদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে হবে : জামায়াত আমির

error: Content is protected !!

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভেতরেই আটকা পড়েন দুই চালক, ৯৯৯ এ কলে উদ্ধার

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :