ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় লালন একাডেমির কমিটি ভেঙে ছাত্র–জনতা ও সর্ব পর্যায়ের নেতাদের দিয়ে নতুন কমিটি করতে হবেঃ ডিসিকে আলটিমেটাম

কুষ্টিয়ায় লালন একাডেমির অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে মানববন্ধন হয়েছে।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা ‘আওয়ামী লীগের দোষর ও হত্যা মামলার আসামিদের নিয়ে’ আসন্ন লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস পালনের প্রস্তুতি নেওয়ার অভিযোগ করেন।
বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে লালন একাডেমির অ্যাডহক কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ ছাত্র–জনতাকে বাদ দিয়ে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আওয়ামী লীগের দোসর ও হত্যা মামলার আসামিদের নিয়ে বাউলসম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস পালনের প্রস্তুতিমূলক সভা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি ভেঙে ছাত্র–জনতা ও সব পর্যায়ের নেতাদের দিয়ে নতুন কমিটি করতে হবে। তা না হলে পুনরায় মানববন্ধন, কঠোর আন্দোলন–সংগ্রাম করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংস্কারে ধীরগতি, ভোগান্তি

error: Content is protected !!

কুষ্টিয়ায় লালন একাডেমির কমিটি ভেঙে ছাত্র–জনতা ও সর্ব পর্যায়ের নেতাদের দিয়ে নতুন কমিটি করতে হবেঃ ডিসিকে আলটিমেটাম

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :